'বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে'

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর নাজমুল হাসান পাপনের জায়গায় বিসিবি সভাপতির আসনে বসেন ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এক সময় ছিলেন প্রধান নির্বাচকও। তাই ফারুক আহমেদের কাছে প্রত্যাশাটাও বেশি ছিল। তবে দায়িত্ব নেওয়ার আট মাসে একটু কোণঠাসাই হয়েছেন বর্তমান বিসিবি প্রধান।

আজ রিমার্ক-হারল্যানের একটি অনুষ্ঠানে গিয়ে বিসিবি সভাপতি বলেন, 'আমি প্রতিনিয়ত শিখছি এবং চেষ্টা করছি। বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে। তবে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে নিশ্চয়ই দারুণ কিছু উপহার দিতে পারবো।'

বিপিএলে স্পট ফিক্সিং ইস্যু, বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি নিয়োগ এবং সবশেষ এফডিআরের টাকা স্থানান্তর নিয়ে তোপের মুখে পড়েন ফারুক।