বিসিএস প্রশাসন ক্যাডারের মোহাম্মদ মাহবুবুর রহমানকে সভাপতি ও কর ক্যাডারের মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে বিসিএস ত্রয়োদশ ব্যাচের নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। মোহাম্মদ মাহবুবুর রহমান সরকারের সাবেক সচিব ও মো. আলমগীর হোসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য।
গত শনিবার শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ত্রয়োদশ বিসিএস ফোরামের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি অনুমোদন করা হয়। ফোরামের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে সাধারণ সভা ও পুনর্মিলনীর আয়োজন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় ত্রয়োদশ বিসিএস ফোরামের ৪৮ সদস্যের নির্বাহী পর্ষদ ও ফোরামের সহযোগী সংগঠন ত্রয়োদশ বিসিএস ফাউন্ডেশনের ১২ সদস্যের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি