বাসের ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 

ফেনীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৩ টার দিকে পরশুরাম সড়কের বন্দুয়া হাজী স্টোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহি উদ্দিন তমাল (২৫) ঢাকা ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী। 

মহি উদ্দিন তমালের ফুপাতো ভাই হেলাল উদ্দিন জানান, ঘটনার সময় তার ভাই একটি মোটরসাইকেলে করে ফেনী থেকে ফুলগাজীর নোয়াপুর যাওয়ার পথে বন্দুয়া হাজী স্টোর নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) যষমন্ত মজুমদার জানান, নিহত মহি উদ্দিন তমাল উপজেলা মুন্সীরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে। ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি সবার ছোট। তিনি পরিবারের লোকজনের সঙ্গে ঢাকায় বসবাস করতেন।