সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মো. ফজলুল আজিমকে ব্রিটিশ পার্লামেন্টে বিশেষ সম্মাননা প্রদান

সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মো. ফজলুল আজিম রিয়েল এস্টেট খাতে অসামান্য অবদানের জন্য ব্রিটিশ পার্লামেন্টের লর্ড ব্যারোনেস পলাউদ্দিনের আমন্ত্রণে ১৫ মে লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টে আয়োজিত এক বিশেষ সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই স্মারক প্রদান অনুষ্ঠানে তাকে বিশেষভাবে সম্মাননা জানানো হবে।

এই সফরের অংশ হিসেবে, ১৪ মে লন্ডনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় কোম্পানির চীফ এক্সিকিউটিভদের নিয়ে আয়োজিত একটি অভিজাত ডিনারেও তিনি অংশগ্রহণ করবেন, যেখানে তিনি সিস্টেম গ্রুপের চীফ এক্সিকিউটিভ হিসেবে প্রতিনিধিত্ব করবেন।

মো. ফজলুল আজিম ১২ মে চট্টগ্রাম থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সফরকালীন সময়ে তিনি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সাথে একাধিক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বৈঠকে মিলিত হবেন, যা ভবিষ্যতে দেশের অর্থনীতি এবং সিস্টেম গ্রুপের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা তার এই গুরুত্বপূর্ণ সফরের সার্বিক সাফল্য ও সুনাম কামনা করি।