ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হলে বিশ্ববিদ্যালয়ের দ্য ডেইলি ক্যাম্পাসের ইবি প্রতিনিধি ওয়াসিফ আল আবরাররের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। ঘটনাটি ছাত্রশিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ক্যাম্পাসে এবং আবাসিক হলে ছাত্রশিবিরের দখলদারিত্বের মুখোশ উন্মোচন করেছে মনে করে ছাত্রদল।
এক বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই ঘটনায় জড়িতদের বিচার ও শাস্তি দাবি করেন।
তারা বলেন, বাকস্বাধীনতা গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। ছাত্রশিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তারা হামলা, আক্রমণ ও ভয়ভীতি দেখিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। ছাত্রজনতাকে এই অপতৎপরতা রুখে দিতে হবে।