আনোয়ারায় পাহাড় ধসে নিহত ২

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় পাহাড় ধসে দুইজন মারা গেছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহম্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে আনোয়ারার কেইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলে- উপজেলার বৈরাগ ৮ নম্বর ওয়ার্ডের মাওলানা নুরুজ্জামানের বাড়ির রহিমের ছেলে রোহান (১২), এমরানের ছেলে মিজবাহ (১২)।

আহতরা হলেন- একই এলাকার মুসতাকের ছেলে সিয়াম (১১) ও হাশেমের ছেলে সিফাত (১২)।