পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। বৃহস্পতিবার বিকালে তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

এর আগে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন। পরে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।