চলতি মাসে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচের সিরিজ উপলক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাজশাহীতে। আজ শুক্রবার ঘোষিত ১৫ সদস্যের এই দলের নেতৃত্বে আছেন আকবর আলী।
আগামী ৭ মে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দল। ১২, ১৪ ও ১৬ মে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। এরপর ২০ থেকে ২৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম চার দিনের ম্যাচ। মিরপুর শেরে বাংলায় ২৭ থেকে ৩০ মে দ্বিতীয় চার দিনের ম্যাচ।
বাংলাদেশ ইমার্জিং দল: আকবর আলী (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, জিসান আলম, রায়হান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ রায়হান, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মণ্ডল, আসাদুজ্জামান।