নারায়ণগঞ্জ

দুই মেয়েকে নিয়ে মায়ের গাঁজার ব্যবসা, পড়লেন ধরা

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১১'র একটি টিম। বৃহস্পতিবার বিকেলে মা ও দুই মেয়েসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাধীন দেউস এলাকার রওশন আলীর পুত্র মোহাম্মদ আমান ওরফে জীবন (৫৪), একই থানাধীন শশিদল এলাকার মৃত নশু মিয়ার পুত্র মাইক্রোবাসের চালক মাসুদ রানা (২৫), দেউস এলাকার মৃত মানিক মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৫০) ও তার দুই মেয়ে বৃষ্টি (১৯) ও ইয়াসমিন (১৩)।

আজ শুক্রবার সকালে র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়- গ্রেপ্তারকৃত আসামিরা মাইক্রোবাসে করে কুমিল্লা থেকে বিশেষ কৌশলে বিক্রির উদ্দেশ্যে ১০ কেজি গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহন করছিল। এরই প্রেক্ষিতে র‍্যাব ১১-এর একটি দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।