সাভারে নুরুল হক নুর

স্বাধীনতা-সার্বভৌমত্বের ঝুঁকির সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর ঝুঁকি তৈরি হয় এমন কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারসহ কোনো সরকারকেই নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আশুলিয়ার জিরাবোতে দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাখাইনের জন্য করিডর দেওয়ার প্রসঙ্গে নুর বলেন, কক্সবাজারের ভূমি ব্যবহার করে রাখাইন রাজ্যের তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে যে মানবিক করিডরের আলোচনা চলছে, সরকারকে ওই খানেই ফুলস্টপ দিতে আহ্বান জানাই।