দিনাজপুরের বিরল উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে ঘুমন্ত অবস্থায় মনিরুজ্জামান মনির (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) রাত ২টায় উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু মনির ওই গ্রামের মানিক হোসেনের ছেলে। তিনি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভাতের হোটেলের ব্যবসা করেন।
শিশুর বাবা মানিক হোসেন জানান, শুক্রবার রাতে খাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ি। রাত ২টার সময় মনিরকে সাপ কামড় দেয়। পরে তাকে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এদিকে ৪ বছরের শিশু মনিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।