দেবীগঞ্জে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার যুবলীগ নেতা

পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেভিল হান্ট অভিযানে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) রাত ৮ টায় চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবলীগ নেতার হাসানুজ্জামান রুপম উপজেলার চিলাহাটি ইউনিয়ন যুব লীগের সভাপতি। রুপম ওই ইউনিয়নের টোকরাভাষা এলাকার জহুরুল ইসলামের ছেলে। শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রুপম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত ছিলেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, চলমান ডেভিল হান্ট অপারেশনে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

২০২৪ সালের ৪ আগস্ট দেবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমুর নেতৃত্বে করতোয়া সেতুর পশ্চিম পাড়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেদিন হামলায় গুরুতর আহত হন উপজেলার দন্ডপাল ইউনিয়নের রবিউল ইসলাম নামে এক যুবক। হামলার আড়াই মাস পর গত ১৮ অক্টোবর রবিউল বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।