চুরি যাওয়া মুঠোফোনে ভেসে উঠলো চোরের ছবি!

অবিশ্বাস্য হলেও সত্যি। চুরি যাওয়া মুঠোফোনে ১৭ ঘন্টা পর ভেসে উঠলো চোরের ছবি। যা দেখে মুঠোফোনের মালিক আফরোজা তুহিন নিশ্চিত হলেন এটা তারই চুরি যাওয়া মোবাইল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশন থেকে চুরি যায় তার ব্যবহৃত রেডমি নোট ৯প্রো মুঠোফোনটি। এখন চোরকে খুঁজে ফিরছেন মুঠোফোনটির মালিক আফরোজ তুহিন। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ির বাসিন্দা থাকেন ঢাকায়।

আফরোজা তুহিন বলেন, ‘আমি ষ্টেশন এ ট্রেনের জন্য অপেক্ষা করি। এসময় রেল স্টেশনে আমার ব্যাগ থেকে মোবাইল ফোন এবং কিছু মূল্যবান কাপড় চুরি হয়। মোবাইল ফোনে কোন সীম কার্ড ছিলো না। চোর আমার ফেসবুক আইডিতে তার ছবি আপলোড করে সেখান থেকে আমি চোরের ছবি দেখতে পাই। তবে, ঢাকায় চলে আসায় এখন পর্যন্ত পার্বতীপুর রেলওয়ে থানায় সাধারণ ডাইরী করা সম্ভব হয়নি।’