সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এম আই ফারুকীর মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ আধা বেলা বন্ধ থাকবে।
আজ রবিবার সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবী এম আই ফারুকীর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ (রবিবার) আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সোয়া একটা পর্যন্ত চলবে। এরপর বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে গতকাল শনিবার রাতে এম আই ফারুকী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।