নিউজিল্যান্ডের বিপক্ষের চার দিনের ম্যাচের দলে অমিত হাসান

দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করা হয়েছিল। ৫০ ওভারের ম্যাচ শুরুর আগের দিনে ঘোষণা করা হলো তৃতীয় ওয়ানেড ও প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াড।

চার দিনের ম্যাচের স্কোয়াডে বড় নাম পেসার এবাদত হোসেন চৌধুরী। চোটের কারণে যিনি দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে। আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর মিশন শুরুর মঞ্চ হতে পারে এ দলের সিরিজ। এছাড়া ঘরোয়া ক্রিকেটের সেরা ব্যাটসম্যান অমিত হাসানও সুযোগ পেয়েছেন দলটিতে।

রাতে ঘোষিত সেই স্কোয়াডে অধিনায়ক হিসেবে রয়েছে নুরুল হাসান সোহানের নাম। যিনি ওয়ানডে ফরম্যাটেও নেতৃত্ব দেবেন দলকে। অমিত হাসান আছেন তৃতীয় ওয়ানডের দলেও। পারভেজ হোসেন ইমন ও শরিফুল ইসলামসহ কয়েকজন ক্রিকেটার যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। তাদের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন অমিতসহ আরও কয়েকজন।

তৃতীয় ওয়ানডের স্কোয়াড

মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অংকন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান (অধিনায়ক), অমিত হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সৈয়দ খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা।

চার দিনের ম্যাচের স্কোয়াড

মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, জাকির হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মাহিদুল ইসলাম অংকন, অমিত হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), হাসান মুরাদ, নাঈম হাসান, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মো. আনামুল হক ও মুকিদুল ইসলাম মুগ্ধ।