এপেক্সে নতুন অ্যাডিশনাল এমডি দিলীপ, সিইও ফিরোজ

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এনেছে কোম্পানিটির কর্তৃপক্ষ। কোম্পানিটির সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কাজুড়ী পদোন্নতি পেয়ে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন; সাথেই  ফিরোজ মো., এপেক্স এর সাবেক চিফ অপারেটিং অফিসার, পদোন্নতি পেয়ে চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছেন। 

২০০৯ সালে দিলীপ কাজুড়ী এপেক্স ফুটওয়্যার লিমিটেডে যোগদান করেন। বিগত ১৫ বছরে তিনি কোম্পানিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ভূমিকা পালন করেছেন, বর্তমানে এপেক্সের এএমডি পদের সাথে চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবেও তিনি কর্তব্যরত আছেন। কোম্পানিটির ফিনান্স এবং অডিট বিভাগে তার অবদান এপেক্সের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অনস্বীকার্য ভূমিকা পালন করেছে। 

অপরদিকে, ফিরোজ মো. ২০২১ সালে এপেক্সে যোগদানের পর থেকে কোম্পানিটিতে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন আসে, যা এপেক্স-এর ব্যবসায়িক বৃদ্ধিতে সাহায্য করে। এপেক্সে যোগদানের পূর্বে তিনি বিভিন্ন কোম্পানিতে রিটেইল ব্যবসা, সেলস এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। 

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের উর্দ্ধতন কর্মকর্তাদের এরূপ পদোন্নতি কোম্পানিতে একটু নতুন যুগের সূচনা করছে। সামনের দিনে কোম্পানিটিতে নতুন সম্ভাবনার উদ্ভব হবে বলে ধারণা করা যায়।