আড়াইহাজারে একরাতে ৪ বাড়িতে ডাকাতি, আহত ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একরাতে ৪ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। 

গতকাল রবিবার (৪ মে) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গোটা এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ১৫/২০ জনের মুখোশ পরিহিত ডাকাতদল আগুয়ান্দী গ্রামের ডা. আব্দুল মান্নান, মামুন, জুম্মন দাস ও তার ভাড়াটিয়া শ্রী বাবুর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি বাড়ি থেকে নগদ ২২ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, মোবাইলসহ অন্যান্য মালামাল লুটে নেয়। রাত দেড়টা থেকে ৩ টা পর্যন্ত চলে এই ডাকাতি। এ সময় ডাক্তার আব্দুল মান্নানের বাড়িতে বৃষ্টি ও আছিয়া বেগম নামের ২ জনকে আহত করে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। প্রসঙ্গত, গত এক সপ্তাহে ৬টি ডাকাতির ঘটনা ঘটে।