রাজধানীর শান্তিনগরের বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার নামে শপিং মলের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি ওই ভবনে আটকে পড়া ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ মে) রাত ৭টা ৪৭ মিনিটে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে ভবনটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার জানান, ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা ঘটে। নয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ভবনের ছাদ থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।