প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ময়মনসিংহে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৫ মে) দুপুরে র‌্যাবের মিডিয়া অফিসার নাজমুল ইসলাম এই তথ্য জানান। 

তিনি জানান, গত ৫ মার্চ ধোবাউড়ায় ১৩ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে নজরুল, গনি ও তার সঙ্গীরা। বাড়ি না ফেরায় শিশুটিকে খুঁজতে তার মা ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা দৌড়ে পালিয়ে যান।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, পরে শিশুর কাছ থেকে ঘটনা জেনে তার বাবা ধোবাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। সোমবার ভোরে হালুয়াঘাটের আতুয়া জঙ্গল থেকে নজরুল ও ভুবনকুড়া থেকে গনি মিয়াকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

গ্রেপ্তারকৃত আসামিদের ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।