আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা গ্যালভান আর নেই

না ফেরার দেশে পাড়ি জমালেন আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী ডিফেন্ডার লুইস গ্যালভান। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই তিনি কর্দোভা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আর সেরে উঠতে পারেননি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

১৯৭০ সালে মাত্র ১৭ বছরের পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন গ্যালভান। ক্যারিয়ারের সিংহভাগ সময় আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবে খেলেছেন। শেষবেলায় এসে কিছুদিন খেলেছেন বলিভিলিয়ার একটি ক্লাবে। ১৯৭৫ সালে প্যান আমেরিকান গেমস উপলক্ষে প্রথমবার আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পান।লুইস গ্যালভান।

আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গ্যালভান। আসরের সবগুলো ম্যাচেই তিনি খেলেছেন। অধিনায়ক দানিয়েল পাসারেলার সঙ্গে গড়েছিলেন দুর্ভেদ্য সেন্ট্রাল ডিফেন্স। ১৯৮২ বিশ্বকাপেও খেলেছেন গ্যালভান। তবে সেই আসরে ভালো করেনি আর্জেন্টিনা। পরের বছরই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। ১৯৮৭ সালে অবসর নেন পেশাদার ফুটবল থেকে।