জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার পর জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয়।
এর আগে এলডি হলে প্রবেশ করেন ঐকমত্য কমিশনের সদস্যরা। সেখানে ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এরপর জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দলটির সদস্যরা বৈঠকে অংশ নিতে হলে প্রবেশ করেন। তাদের মধ্যে ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।
বৈঠক সঞ্চালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।