ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে বাদল খান (৪৫) নামে এক ব্যক্তি। গতকাল সোমবার (৫ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হত্যার পরপরই অভিযুক্ত বাদল খান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনোয়ার। 

নিহতরা হলেন- বাদলের স্ত্রী চম্পা বেগম (৩২) ও শাশুড়ি ফরিদা বেগম (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া উপজেলার ১ নং ওয়ার্ড ধাওয়া গ্রামের মৃত আজিজ খানের ছেলে বাদল খান ওরফে ওবায়দুল গত ১৬ এপ্রিল তার চাচা মৃত মোহাম্মদ আলীর মেয়ে চম্পা বেগমকে বিবাহ করেন। এটা তার চতুর্থ বিবাহ, এর আগে তার আরো তিনটে বিবাহ ছিল, সে ৩টি বউকে ডিভোর্স দিয়েছে। গতকাল সোমবার (৫ মে) রাত আনুমানিক ১১টার দিকে বাদল খান তার স্ত্রী চম্পা বেগম ও শাশুড়ি ফরিদা বেগমকে নিজ ঘরের ভিতরে কুপিয়ে করে হত্যা । এ সময় বাদলের প্রথম স্ত্রীর সন্তান মাদরাসায় হেফজ পড়ুয়া মোঃ ইয়াসিন (১০) এ ঘটনা দেখে ফেলে ঘরের পিছনের দরজা দিয়ে বাহিরে বের হয়ে প্রতিবেশীদের খবর দিলে তারা বাদলের ঘরে গেলে বাদল পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত্রেই ভান্ডারিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ভান্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনোয়ার জানান,  পিরোজপুর জেলা পুলিশ সুপার শেখ আবু নাসের ও অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন।