পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (৬ মে) কোম্পানীর পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরের অনুপস্থিতির কারনে স্বতন্ত্র পরিচালক জাকির আহমেদ খানের সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানীর পরিচালক সর্বজনাব তপন চৌধুরী, আলমগীর শামসুল আলামিন, সিলভানা সিকদার, ফাহামা খান, এম. এ. মাজেদ, সাঞ্চিয়া চৌধুরী, পারভিন আখতার, রোজিনা আফরোজ, শফিকুল ইসলাম খান, শেখ মো. সলীম উল্লাহ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান, কোম্পানী সচিব এস.এম. মিযানুর রহমানসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনলাইনে সংযুক্ত ছিলেন।
২০২৪ সালে কোম্পানী প্রিমিয়াম আয় করেছে ৩২২.১৪ কোটি টাকা এবং কর পরবর্তী মুনাফা অর্জন করেছে ৪৬.৮৭ কোটি টাকা। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪ সালের জন্য ২৫% ক্যাশ ডিভিডেন্ড সহ অন্যান্য সকল আলোচ্য সূচি অনুমোদন করা হয়। কোম্পানীর সামগ্রিক সাফল্যের জন্য অনলাইনে শেয়ারহোল্ডারবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
সভার সভাপতি মহোদয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সকল শেয়ারহোল্ডারবৃন্দকে তাদের সর্বাত্বক সহযোগীতার জন্য ধন্যবাদ জানান। তিনি কোম্পানীর সার্বিক সাফল্যের জন্য কোম্পানীর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের এ প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেন।