বাংলাদেশ (আইইবি)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আইইবির প্রেসিডেন্ট ও রাজউক-এর চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) আইইবির পক্ষ থেকে দেশের সব প্রকৌশলী ও পেশাজীবীদের আইইবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে)-এর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, উন্নত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে দেশের সব সেক্টরে প্রকৌশলীরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং অবকাঠামোগত উন্নয়নসহ দেশের সামগ্রিক উন্নয়ন কাজে প্রকৌশলীরা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তাই বিশ্বায়নের এ যুগে প্রকৌশল ও প্রযুক্তি গত জ্ঞান ছাড়া দেশের টেকসই উন্নয়ন অসম্ভব বলে আইইবি মনে করে।
দেশের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি উন্নত ও আধুনিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সংবাদ সম্মেলনে আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান তার লিখিত বক্তব্যে নিম্নোক্ত দাবি-দাওয়াসমূহ উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি