পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করেছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক মাধ্যম এক্স-এ বৈঠকের তথ্য জানিয়ে লেখে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নয়াদিল্লির সাউথ ব্লকে পশ্চিম সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেন।
বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং উপস্থিত ছিলেন বলেও জানানো হয়েছে।