দিন শেষে প্রত্যেকের ফ্যামিলি আছে

সম্প্রতি এক সাক্ষাৎকারে খেলা সম্পর্কে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগে’ (সিসিএল) অংশগ্রহণ করেছেন তিনি।

সাক্ষাৎকারে তাসনুভা তিশা বলেন, ‘আমাদের মেয়েদের ক্ষেত্রে যারা খেলছি প্রত্যেকটা মেয়ের ব্যাপারে খুবই আজেবাজেভাবে পোট্রে করা হচ্ছে নিউজগুলোতে। সেটা ইউটিউবে হোক ব্যক্তিগত ব্যাপারের চাইতেও তারা কি পোশাক পরিহিত করেছে মানে কাপড়চোপড় নিয়ে কে কতটুকু কীভাবে কাপড় পরলো কী করলো না করলো। তারপরে আমরা খেলা দেখাতে কম এটা দেখাতে এসেছি বেশি ওটা বেশি মানে খুবই আজেবাজে কমেন্ট আসে সেখানে কারণ কমেন্ট আসার জন্য প্রপার কারণটা আসলে দিয়ে দিচ্ছে।’

আমাদের লাইফ নিয়ে সবার আগ্রহ থাকে এটা স্বাভাবিক। ‘আমাদের দেশে  না বলে একটা ভিডিও করে দিয়ে নেগেটিভলি পোট্রে করা হয় এবং ওটার জন্য ভুক্তভোগী হই আমরা। কারণ দিন শেষে আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে। দিন শেষে আমাদের ফ্যামিলি এগুলো দেখে এবং তারা কমেন্টও পড়ে। কমেন্ট পড়ে আমাদেরকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়।’

তারপরও আমাদের মেয়েরা যথেষ্ট চেষ্টা করছি আমরা আমাদের জায়গা থেকে যতটা মানে একটু কন্ট্রোভার্সি এরিয়ে যাওয়ার জন্য। কারণ কন্ট্রোভার্সির তো শেষ নেই।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘এখন আপনার কাছে কোনটা দৃষ্টিকটু সেটা হয়তো যে পড়েছে তার কাছে দৃষ্টিকটু না। একেকজনের পার্সোনালিটি একেক রকম। আমার পার্সোনালিটি আমার ঢোলা টি-শার্ট ভালো লাগে। টাইট টি-শার্ট ভালো লাগে না। এখন এটা আমার প্রেফারেন্স। এটার সাথে আমার চরিত্র, শিক্ষার, জ্ঞানের কোনো সম্পৃক্ততা নাই।’

শেষে তিনি বলেন, ‘এখন যে মেয়েটা বোরকা পরে ওই মেয়েকে দেখেও অনেকের অনেক কিছু হয়। তো এটা আসলে বলে লাভ নাই বা মানে বোরকা পরলে আবার অনেকে অনেক ক্ষেপে যাবে। মানে আমি বলতে চাচ্ছি যে অনেক শালীনভাবে একটা সালোয়ার-কামিজ পরে ওড়না পরে খুব ভদ্রভাবে এসেছি। তারপরও কিন্তু অনেক ধরনের কমেন্ট শুনতে হবে।’