আজ পালিত হবে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পথিকৃৎ এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী।
১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা জেলায় জন্মগ্রহণকারী অধ্যাপক মিয়ান ২০১৭ সালের ১০ মে ইন্তেকাল করেন। তিনি ছিলেন এক বীরমুক্তিযোদ্ধার পরিবারে জন্মগ্রহণকারী গর্বিত সন্তান এবং মরহুম বীরপ্রতীক কর্নেল সফিক উল্যার ছোট ভাই। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ধারণা প্রবর্তনের মাধ্যমে তিনি একটি নতুন দিগন্ত উন্মোচন করেন। তারই উদ্যোগে ১৯৯১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি। বিজ্ঞপ্তি