স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি।

শনিবার (১০ মে) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার (১০ মে) রাত ৯টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।