রংপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালের উদ্যোগে ও বিকন ফার্মাসিটিক্যালনের সহযোগিতায় শুক্রবার (৯ মে) এ প্রথমবারের মতো একটি দিনব্যাপী ক্যান্সার বিষয়ক বৈজ্ঞানিক সম্মেলন রংপুর অনকো অ্যালায়েন্স এর আয়োজন করা হয়। রংপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. জাহান আফরোজা লাকি, তার বক্তব্যের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই সেমিনারে উপস্থিত ছিলেন দেশের সরকারি এবং বেসরকারি হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞগণ। সেমিনারে উত্তরবঙ্গের ক্যান্সার চিকিৎসার বর্তমান চিত্র, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং রোগ প্রতিরোধে করণীয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। বিশেষভাবে আলোচনায় উঠে আসে কি ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রংপুর বিভাগের ক্যান্সার রোগীদের আরো উন্নত চিকিৎসার আওতায় আনা যায়। বাংলাদেশে ক্যান্সারের প্রাদুর্ভাব এবং সচেতনতা বৃদ্ধের লক্ষ্যে এই প্রথম বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্য দূরীকরণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের অনকোলজিস্টদেরকে নিয়ে বিকন ফার্মাসিটিক্যালস সম্মেলনের আয়োজন করেছে।