উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষ হয়েছে। আজ শনিবার রাত ৮টার দিকে এই বৈঠক শুরু হয়ে সাড়ে ৯টা পর্যন্ত চলে। প্রেস ব্রিফিং করে সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের মুখে এই বৈঠক ডাকা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

এ ছাড়া ধর্ম বিষয়ক উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে রাত সাড়ে ৮টায় যমুনার বাইরে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।