বাংলাদেশের পরিবহন খাতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দেওয়া হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ দীর্ঘ ১৫ বছরে বেশি সময় প্রবাসে কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন। গতকাল শনিবার লন্ডন থেকে বিকেল ৪টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। গতকাল শনিবার দুপুরে দেশ রূপান্তরের কাছে বিষয়টি নিশ্চিত করেন হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন।
মোশাররফ হোসেন বলেন, আমরা তাকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলাম। বিগত আওয়ামী লীগের সময় আমরা ঠিকমতো কথাও বলতে পারিনি। অনেক রুটে আমাদের বাস চালাতে দেয়নি। এবার আমাদের স্যার চলে এসেছে। তার নেতৃত্বে আমরা আগের থেকে আরও ভালো পরিবহন সেবা দিতে পারব।