চুয়াডাঙ্গায় এ বছরের তাপমাত্রার নতুন রেকর্ড ৪২ ডিগ্রি

২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গায় রেকর্ড হয়েছিল ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ১০ বছর পার হয়ে গেলেও মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার পারদ এত বেশি ওঠেনি। গত বছর ৩০ এপ্রিল যশোরে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠেছিল। তবে এবার গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। এর আগে শুক্রবার একই স্থানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রার এই ঊর্ধ্বমুখী পারদ আজ রবিবার থেকে কমে আসতে পারে বলে জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘দেশের কয়েকটি এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে। আর এর প্রভাবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কমে আসবে।’