ঢাবি সাহিত্য উৎসবে হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাহিত্য উৎসব ২০২৫-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ব্যতিক্রমধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী। সোমবার (১২ মে) সন্ধ্যা ৭টায় টিএসসি অডিটোরিয়ামের এই প্রদর্শনীতে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। 

চলচ্চিত্রগুলো হলো মাহদি হাসানের রচনা ও পরিচালনায় ১০ মিনিট দৈর্ঘ্যের আই এম টাইম, আরিক আনাম খানের পরিচালনায় ২০ মিনিট‌ দৈর্ঘ্যের ট্রানজিট, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের ১২ মিনিট দৈর্ঘ্যের জিন্নাহ ইজ ডেড, মাহফুজ নাজিম মাপেলের প্রযোজনায় এবং ফুয়াদুজ্জামান ফুয়াদের পরিচালনায় ২০ মিনিট দৈর্ঘ্যের স্যালভেশন অব ট্রি। 

প্রদর্শনীতে উপস্থিত থাকবেন চলচ্চিত্রগুলোর নির্মাতারা। প্রদর্শনী শেষে আয়োজন করা হয়েছে একটি সরাসরি প্রশ্নোত্তর পর্ব, যেখানে দর্শকরা নির্মাতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।

আসন সংখ্যা সীমিত, তাই যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে আয়োজকরা। এই উন্মুক্ত আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবাই অংশ নিতে পারবে।