মে’র ১১ দিনে রেমিট্যান্স এলো ৯২.২ কোটি ডলার

চলতি মাসের প্রথম ১১দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯২.২ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।। সোমবার (১২ মে) এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

২০২৪ সালে মে মাসের প্রথম ১১ দিনে প্রেরিত রেমিট্যান্স ছিল ৮১ কোটি ৪০ লাখ ডলার।

এর আগে, মে মাসের প্রথম ৭ দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে ৭৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা গত বছর একই সময়ের তুলনায় ২২ দশমিক ৩ শতাংশ বেশি। গত বছর মে মাসের প্রথম সাত দিনে দেশে ৬০ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

এ বছর মার্চে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা মাসিক হিসাবে এ যাবৎকালে সর্বোচ্চ। এপ্রিলে মোট ২৭৫ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে, যা দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ।