লর্ডসে দক্ষিণ আফ্রিকার সঙ্গে মহারণের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

আগামী ১১ জুলাই ঐতিহাসিক লর্ডস মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে শিরোপা ধরে রাখার মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ফাইনালে তাদের প্রতিপক্ষ প্রোটিয়ারা—দক্ষিণ আফ্রিকা। এই মহারণ সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

দলটির নেতৃত্বে থাকছেন প্যাট কামিন্স। দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে শ্রীলঙ্কা সফরে অনুপস্থিত থাকলেও, বড় মঞ্চে ফিরছেন পুরোদমে। চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত দুই তারকা জশ হ্যাজেলউড ও ক্যামেরন গ্রিন।

প্রথমবারের মতো অজিদের টেস্ট দলে জায়গা করে নিয়েছেন তরুণ ওপেনার স্যাম কনস্টাস। স্পিন বিভাগে আছেন ম্যাট কুহনেম্যান। ভ্রমণ রিজার্ভ হিসেবে রাখা হয়েছে দেশটির বর্তমানের দ্রুততম পেসার ব্রেন্ডন ডগেটকে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে একই দল ওয়েস্ট ইন্ডিজ সফরেও অংশ নেবে। সফরে তিনটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া।

প্রথম টেস্ট শুরু ২৫ জুন, এরপর দ্বিতীয় ও তৃতীয়টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ জুলাই ও ১২ জুলাই।

অস্ট্রেলিয়ার স্কোয়াড:

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেম্যান, মারনাস লাবুশেন, নাথান লিয়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।

ভ্রমণ রিজার্ভ: ব্রেন্ডন ডগেট।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড

টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি, কর্বিন বশ, কাইল ভেরাইনি, ডেভিড বেডিংহ্যাম, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, সেনুরান মুথুসামি ও ডেন প্যাটারসন।