৫ সচিবকে অপসারণ দাবি অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফোরামের

বিগত সরকারের সুবিধাভোগী পাঁচ সচিবকে দ্রুত অপসারণসহ চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তারা।

গতকাল মঙ্গলবার  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ফোরামের সভাপতি ড. মো. নাসির উদ্দিন পাঁচ সচিবকে দ্রুত অপসারণসহ চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানান। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী এ সরকারের আমলে যে সমস্ত কর্মকর্তারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তাদের চুক্তি বাতিল করতে হবে। প্রশাসনে ফ্যাসিবাদীদের যে-সব দোসররা রয়েছে তাদের অপসারণ করতে হবে।