অন্তর্বর্তী সরকারের প্রাথমিক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। বিদ্যালয়ে শিক্ষকসহ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন শূন্যপদ পূরণের পাশাপাশি শিখন ঘণ্টা বৃদ্ধির বিষয়ে সরকার কাজ করছে। শিক্ষার্থীদের লেখাপড়া শেখানোর পাশাপাশি তারা যেন সত্যিকার অর্থে একজন পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে পারে, সবার সঙ্গে মিলেমিশে জীবন যাপন করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ভাল জীবন যাপনের জন্য লেখাপড়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু শিক্ষার পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।
গতকাল মঙ্গলবার নাটোরের বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা উৎসব ও অভিভাবক সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
পরে প্রধান অতিথি বিদ্যালয়ে পাঠদান পরিদর্শন, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মত বিনিময়, শিক্ষার্থীদের বিভিন্ন খেলায় পুরস্কার বিতরণ করেন।