বিশ্বের শীর্ষ ব্র্যান্ড মূল্যের তালিকায় এমিরেটস

আন্তর্জাতিক ব্র্যান্ড মূল্যায়ন প্রতিষ্ঠান ব্র্যান্ড ফিন্যান্সের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এমিরেটসের ব্র্যান্ড ভ্যালু ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.৪ বিলিয়ন মার্কিন ডলারে। প্রতিষ্ঠানটি এ বৃদ্ধির পেছনে কারণ হিসেবে আকাশযাত্রীদের মধ্যে প্রিমিয়াম অভিজ্ঞতা নেওয়ার চাহিদা বৃদ্ধিকে চিহ্নিত করেছে।

সবচেয়ে মূল্যবান এয়ারলাইন ব্র্যান্ডের তালিকায় এবার শীর্ষে জায়গা করে নিয়েছে এমিরেটস। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাইরে এবং মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ ব্র্যান্ড মূল্যের এয়ারলাইন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সংস্থাটি।

এমিরেটসের এই সাফল্য আরও একবার স্বীকৃতি পেয়েছে বিজনেস ট্রাভেলার মিডল ইস্ট ২০২৫ অ্যাওয়ার্ডসে। সেখানে টানা বিশবারের মতো ‘বিশ্বের সেরা এয়ারলাইন’ পুরস্কার অর্জন করেছে এয়ারলাইনটি। এ ছাড়া এমিরেটস পেয়েছে ‘সেরা প্রথম শ্রেণী’, ‘সেরা ইকোনমি শ্রেণী’ এবং ‘মধ্যপ্রাচ্যের সেরা এয়ারপোর্ট লাউঞ্জ’ পুরস্কারও।

এয়ারলাইনটির পক্ষ থেকে এসব সম্মাননা গ্রহণ করেন এমিরেটসের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট (কমার্শিয়াল অপারেশন) এবং ডিভিশনাল ভাইস-প্রেসিডেন্ট (স্কাইওয়ার্ডস)।