ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব লর্ডসে সিস্টেম গ্রুপকে বিশেষ সম্মাননা দিয়েছেন লর্ড ব্যারোনেস পলা উদ্দিন। সম্মাননা গ্রহণ করেন সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিম। বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে সিস্টেম গ্রুপের অবদান এবং আন্তর্জাতিক পর্যায়ে মুসলিম নেতৃত্বের উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে।
সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ওয়ানের সিইও ড. হুসনা আহমেদ, সাইফুদ্দিন আহমেদ, কান্ট্রি ডিরেক্টর রায়হান মাহমুদ কাদেরী। তারা পার্লামেন্টের বিভিন্ন কক্ষ পরিদর্শন এবং সিস্টেম গ্রুপের কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করেন।
লন্ডন সফরের অংশ হিসেবে ১৩ মে ইউরোপের প্রথম ইসলামিক ইউনিভার্সিটির কার্যক্রম পরিদর্শন এবং ১৪ মে মুসলিম সিইওদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিস্টেম গ্রুপের চেয়ারম্যান।
সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিম বলেন, ‘এই সম্মাননা আমাদের দেশের জন্য গর্বের বিষয়। সিস্টেম গ্রুপের প্রতি আপনাদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ বিজ্ঞপ্তি