দলকে ফার্স্ট ডিভিশনে তোলায় কোচের পুরস্কার আস্ত ভেড়া!

২২ বছর পর দলকে ফার্স্ট ডিভিশনের লিগে উত্তীর্ণ করে আস্ত একটা ভেড়া পেলেন উপহার পেলেন কোচ আতানাস আতানাসভ। বুলগেরিয়ার ফুটবলে ঘটেছে এই ঘটনা। দলের সাফল্যের পুরস্কার হিসেবে কোচকে ভেড়া প্রদান করায় বিশ্বমিডিয়ায় বেশ আলোচনার তৈরি হয়েছে।

বুলগেরিয়ার ক্লাব ডব্রুজা ডবরিচ ২২ বছর ধরে ফার্স্ট ডিভিশন লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এবার আতানাসের কোচিংয়ে তারা ফার্স্ট ডিভিশন লিগে উঠে গেছে। বুলগেরিয়ার অন্যতম শীর্ষ ক্লাব লিটেক্স লোভেচের বিপক্ষে ২-০ গোলের জয়ে দুই ম্যাচ হাতে রেখেই তারা এই ঐতিহাসিক অর্জন করেছে। এ কাণেই কোচ আতানাসকে পুরস্কৃত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

অবশ্য আগে থেকেই আলোচনা ছিল যে, ডব্রুজা যদি প্রিমিয়ার ডিভিশনে উঠে যায়, তাহলে আতানাসভকে ভেড়া উপহার দেওয়া হবে। সেই ভেড়া উপহার পাওয়ার পর কোচ আতানাস সেটি তার এক বন্ধুর জিম্মায় দিয়েছেন। সেই বন্ধুই ভেড়ার দেখভাল করবেন। এর আগে নরওয়ের ব্রিন ফুটবল ক্লাবের হেইনে আসেন লারসেন হ্যাটট্রিক করে পুরস্কার পেয়েছিলেন ২৩ কেজির একটি শুকর!