ভারত থেকে অনুপ্রবেশকালে ১৭ বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারত থেকে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) ভোরে উপজেলার চাপসার সীমান্তের ৩৪৮/২এস পিলার এলাকা থেকে তাদের আটক করে। এদের মধ্যে ৪ জন শিশু, ১১ জন নারী ও ২ জন পুরুষ রয়েছে।

তারা হলেন, যশোর জেলার বেনাপল উপজেলার রফিকুল ইসলামের স্ত্রী মোছা. পারভীন বেগম (৪৫), ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর উপজেলার সহিরুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম (৪৫), যশোর জেলার শার্শা উপজেলার রবিউল ইসলামের স্ত্রী মোছা. নুরুন নাহার বেগম (৫০), পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ইউসুফ আলীর স্ত্রী মোছা. ময়না বেগম (৫০), যশোর জেলার যশোর সদর উপজেলার আরশাদুল হকের স্ত্রী মোছা. শায়না শেখ (৪০), যশোর জেলার ঝিকরগাছা উপজেলার রবিউল গাজীর স্ত্রী মোছা. রহিমা গাজী (৪৫), যশোর জেলার মনিরামপুর উপজেলার আলআমিন মিয়ার স্ত্রী মোছা. বিলকিছ বেগম (৩৫), খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলার রুহুল আমিনের স্ত্রী মোছা. রাশিদা বেগম (৬০) ও তার ছেলে সাইফুল ইসলাম (৩৫), একই উপজেলার সাইফুল ইসলামের স্ত্রী মোছা. নুরতাজ বেগম (৩০), তার মেয়ে মোছা. সায়রা খাতুন (১১) ও তার ছেলে সাহেল (০৭), বরিশাল জেলার গরুনদী উপজেলার সোহেল সিকদারের স্ত্রী নাছিমা বেগম (৩৫), নড়াইল জেলার কালিয়া উপজেলার ইলিয়াস মোল্যার স্ত্রী মোছা. লাভলী (৩৫), তার ছেলে রহিম (১৬) ও সামিউল মোল্যা (০৪) এবং মেয়ে মোছা. আফসানা মোল্যা (৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল। তিনি বলেন, আটক ১৭ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।