মালদ্বীপের রাজধানী মালেতে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত এক অনুষ্ঠানে ‘ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ পেয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন সেক্টরে কাজের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানের প্রধান অতিথি মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যবিষয়ক মন্ত্রী হারিস মোহামেদের হাত থেকে এ পুরষ্কার গ্রহণ করেন তিনি।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামকে শনিবার মালদ্বীপের রাজধানী মালেতে ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফিটনেস এন্ড রিক্রিয়েশন মন্ত্রাণালযের উপমন্ত্রী হোসাইন নিহাদ, ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রাণালয়ের উপমন্ত্রী আবদুল জলিল ইসমাইল, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম ফারুক মাজনু, মালেতে অবস্থানরত বাংলাদেশ মিশনের উর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন দেশ থেকে আগত অতিথিরাসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।