সাভারের আশুলিয়ায় পার্কিং করা লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গতকাল রবিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার নতুন ডিইপিজেডের সামনে পার্কিং করা বাসটিতে আগুন লাগে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল আহাদ জানান, রাত ১১টা ৫৮ মিনিটে তাদের কাছে অগ্নিকাণ্ডের খবর আসে। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। প্রায় ৪২ মিনিট পরে, রাত ১২টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি বলে তিনি জানান।