বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে বিতর্কিত এএসপি নাজমুল শাকিবের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -৮ এ ভুক্তভোগী মুক্তা আক্তার নামে এক নারী এ মামলাটি করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -৮ এর বিচারক শওকত আলী বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসাবে গ্রহণ করার নির্দেশ দেন।
বাদী তার আভিযোগে বলে, আসামি ২০২৩ সালের জুন মাসে একটি ফেসবুক গ্রুপে পাত্রী চেয়ে পোস্ট করে। পরবর্তীতে বাদীর সঙ্গে আসামির পরিচয় হয় এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আসামি তার পূর্বে বিয়ে ও সন্তান থাকার বিষয়টি গোপন রাখে। বাদীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে শাকিব।
বাদী তার অভিযোগে আরও বলে, বিয়ের জন্য চাপ দিলে আসামি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং বাদীকে মামলা করলে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রাখার হুমকি দেয়।
উল্লেখ্য যে এএসপি নাজমুস শাকিব এর আগে তার প্রথম স্ত্রীর মামলায় জেল খেটেছেন এবং তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা চলমান রয়েছে। এএসপি নাজমুস শাকিব বর্তমানে কিশোরগঞ্জ জেলার ভৈরবে কর্মরত রয়েছেন।