দুপুর থেকে গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর নির্দিষ্ট কিছু অঞ্চলে আজ বুধবার দুপুর থেকে পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস। এছাড়া আশপাশের এলাকায় দেখা দিতে পারে গ্যাসের স্বল্পচাপ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ ২১ মে বুধবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোলাইপাড় থেকে দনিয়া-শনির আখড়া সড়কের উভয় পাশে সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সংস্থাটি আরও জানিয়েছে, নির্ধারিত এলাকার বাইরে আশপাশের অঞ্চলেও গ্যাসের চাপ কম থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।