বাংলাদেশ ছাড়া অন্য কোনও দেশের পাসপোর্ট নেই বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেন, আমার একটাই সিটিজেনশিপ, বাংলাদেশি সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার আমেরিকান কোনও পাসপোর্ট নেই।
আজ বুধবার (২১ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনও দেশের পাসপোর্ট নেই। আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না প্লিজ। আপনারা আমাকে ঢিল ছুড়লে সেটা অন্য কারও ওপরেও পড়তে পারে। প্লিজ স্টপ ইট।
এ সময় তিনি বলেন, বিদেশে থাকলেই যদি নাগরিকত্ব হয়ে যায়, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও সে কথা বলা যায়। তাই এ ধরনের কথা না বলাই ভালো বলে তিনি উল্লেখ করেন।