ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বজ্রপাতে আলতাফুর রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে উপজেলার গাংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ভুবন আলীর ছেলে। 

স্থানীয়রা জানায়, ওই কৃষক বাড়ির পাশে নিজের জমিতে ধান কাটার কাজে যান। এ সময় আকস্মিক আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিপাত শুরু হয়। কাজ বাদ দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে তার মাথার কিছু অংশ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান তিনি। 

উপজেলার লেহেম্বা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।