ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। এদিন পশ্চিমাঞ্চলের ১৭ হাজার টিকিটের বিপরীতে হিট করে ৩০ লাখ মানুষ। গতকাল বুধবার কমলাপুর স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম এ তথ্য জানান। বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ৭দিনের ট্রেনের আসন বিক্রি করবে  রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। সকাল ৮টা থেকে দেওয়া হয় পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ২টা থেকে দেওয়া হবে পূর্বাঞ্চলের টিকিট। এর আগে রেল মন্ত্রণালয় জানায়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের টিকিট ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট ২৭ মে বিক্রি হবে। এছাড়া ৩১ মে থেকে বিক্রি হবে ফিরতি যাত্রার টিকিট।