কুমিল্লার মুরাদনগরে খোলা তেল বিভিন্ন কোম্পানির নামে বোতোলজাত করে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ মে) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের নেতৃত্বে উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে খোলা তেল বোতলজাত করে অনুমোদিত ভিন্ন ভিন্ন ব্রান্ডের নামে বাজারজাত করার অপরাধে ওমর ফারুক নামের এক ব্যাক্তিকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অনুমতি ব্যাতিত ফ্যাক্টরি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।