দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমিতে শুক্রবার শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুটি গ্রুপে প্রায় দুই শ শিশু শিক্ষার্থী অংশ নেয়।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহযোগিতায় পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান সরকার বাবলু প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবলা। এসব কমিটির সদস্য অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিজয়ীদের আগামীকাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে পুরস্কার তুলে দেওয়া হবে।